ভোটে তৃণমূলের সঙ্গে কোনও জোট হবে না সাফ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি

ভোটে তৃণমূলের সঙ্গে কোনও জোট হবে না সাফ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,১৯ শে জানুয়ারি : ভোটে তৃণমূলের সঙ্গে কোনও জোট হবে না। আমার নামে লিখে দিন। হ্যাইকমান্ড যা করছেন, সেটা জাতীয় পরিপ্রেক্ষিতে। এখানে কর্মীরা মার খাচ্ছে। রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। অন্য কোনও প্রশ্ন-ই নেই।” সাংবাদিক বৈঠকে সাফ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
শনিবারের ব্রিগেডকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহল গান্ধী। আর তারপরই উসকে উঠেছে লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোট ও আসন সমঝোতার প্রশ্নটি। সাংবাদিক বৈঠকে যে সম্ভাবনা সাফ খারিজ করে দিলেন সোমেন মিত্র।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top