ভোটে বাড়তি ছুটি, এপ্রিলের ২৩ ও ২৯ তারিখে সরকারি কর্মীদের ছুটি ঘোষণা

ভোটে বাড়তি ছুটি, এপ্রিলের ২৩ ও ২৯ তারিখে সরকারি কর্মীদের ছুটি ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা করল Nabanna। সরকারি ও সরকার পোষিত সংস্থার কর্মীদের জন্য এপ্রিলে আরও দুদিন ছুটি বাড়ানো হয়েছে। নির্বাচনী প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে এবং ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নবান্নের জারি করা নির্দেশিকা অনুযায়ী, যেদিন যে এলাকায় ভোটগ্রহণ হবে, সেদিন সেই এলাকার সমস্ত সরকারি দপ্তর, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। এবার দু’দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে—২৩ ও ২৯ এপ্রিল। সেই অনুযায়ী এই দুই দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় কর্মরত সরকারি কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এই ছুটির আওতায় পড়বেন। এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে Representation of the People Act, 1951-এর আওতায়।
এছাড়াও নির্দেশে বলা হয়েছে, যেসব কর্মী অন্যত্র কর্মরত, তাঁদেরও ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পাশাপাশি যেসব সরকারি কর্মী নির্বাচনী ডিউটিতে থাকবেন, তাঁদের ভোটের পরদিন বিশেষ ছুটি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। ভোটের দিনগুলিতে ড্রাই ডে ঘোষণার কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top