নিজস্ব সংবাদদাতা ৩১ জানুয়ারি ২০২১বীরভূম: আসন্ন ২০২১ সালে বিধানসভা নির্বাচন, যদিও সেই নির্বাচনের দিন ঘোষণা হয়নি এখনো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি ঠিক কোন তারিখে হবে নির্বাচন।
প্রার্থী ঘোষণা করেনি কোন রাজনৈতিক দল। এরইমধ্যে রবিবার সকাল থেকেই বীরভূমের সিউড়ির হাটজন বাজারে দেওয়াল লিখনে নামল তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দল। হাটজন বাজারের একাধিক দেওয়াল দখল নেওয়ার কাজ চলছে দুই রাজনৈতিক দলের মধ্যে। শুধুমাত্র প্রার্থীর নাম বাদ দিয়ে সমস্ত কিছুই লেখা হচ্ছে দেওয়াল গুলিতে।এ বিষয়ে রাজনৈতিক দলগুলির বক্তব্য হাতে বেশি সময় নেই, যেকোনো দিন ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। আর সে কারণেই প্রার্থীর নাম ছাড়াই আগের থেকেই আমরা দেওয়াল লিখন শুরু করেছি। সব মিলিয়ে একটা কথাই বলা যায় দেওয়াল কার দখলে থাকবে তা নিশ্চিত করতেই নির্বাচন ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু রাজনৈতিক দলগুলির।


















