ভোর রাতে দোকানের তালা ভেঙে দুঃসাহসিক চুরি

ভোর রাতে দোকানের তালা ভেঙে দুঃসাহসিক চুরি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১৭ই সেপ্টেম্বর :দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো পানাগড় বাজারে। ভোর রাতে দোকানের তালা ভেঙে প্রায় কুড়ি হাজার টাকার সামগ্রী সহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়। সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে দেখে দোকানের তালা ভাঙা । দোকানের ক্যাশ বাক্স টেবিলে নামানো ক্যাশ বাক্স থেকে খুচরো সহ নগদ টাকা ও দোকানের সামগ্রী চুরি যায়। এর আগেও ওই দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানায় দোকানের মালিক।

কাঁকসা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে না এসে উলটে দোকান মালিককে থানায় আসার কথা জানায়। পানাগড় বাজার বাস স্ট্যান্ড লাগোয়া দোকানে চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত ব্যবসায়ীরা। রাতে পুলিশ টহল দেওয়া সত্ত্বেও চুরির ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top