বিনোদন – চলছে প্রেমের সপ্তাহ। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে–র মধ্যে ক্রিকেটের মহাযুদ্ধও অপেক্ষায়। ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। কথায় আছে, ‘যুদ্ধ ও প্রেমে সব ন্যায্য’। তবে ক্রিকেটের মাঠে কী ফল হবে, তা সময়ই বলবে। তার আগে, প্রেমের কাহিনী নিয়ে নেটিজেনদের নজর হার্দিক পাণ্ডিয়ার দিকে। হোটেলে প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে হাত ধরাধরি করে দেখা যাওয়ায় প্রশ্ন উঠেছে, বিসিসিআইয়ের নিয়ম কি পাত্তা দিচ্ছেন না অলরাউন্ডার?
হার্দিক ও মাহিকার প্রেম কাহিনী এখন রীতিমতো চর্চার বিষয়। প্রেমের সপ্তাহে হার্দিক প্রেমিকাকে উপহার দিয়ে ভরিয়ে দিচ্ছেন এবং রয়েছে কিছু সারপ্রাইজ। তবে নেটিজেনদের দৃষ্টি কেড়েছে যুগলের পোশাক। হোটেলের লবি দিয়ে হাত ধরে হেঁটে যাচ্ছেন দু’জনে, যেখানে হার্দিক স্নানপোশাকেই ছিলেন। এ দৃশ্যের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর সমালোচনা শুরু হয়েছে।
আরও একটি বিষয় সামনে এসেছে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটাররা তাঁদের স্ত্রী বা বান্ধবীর সঙ্গে থাকতে পারবেন না। তবে টিম ম্যানেজমেন্ট ভারতীয় বোর্ডের কাছে বিশেষ অনুরোধ জানায়। তারা চেয়েছিল, খেলোয়াড়দের পরিবারের সদস্যরা বিশ্বকাপ চলাকালীন তাঁদের সঙ্গে থাকতে পারুক। এই দাবি বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্তাদের কাছে পাঠানো হলেও তা খারিজ হয়ে যায়। ফলে এখন প্রশ্ন উঠেছে, হার্দিক কি নিজের নিয়মকানুনকে উপেক্ষা করছেন?




















