
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,১৮ ই জুন:লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপিতে যোগ দানের পর্ব প্রায় লাগাতার লেগে রয়েছে। মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন শিলিগুড়ির প্রবীণ সাংবাদিক কিশোর সাহা। একইসঙ্গে এ দিন যোগ দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গণেশ দেবনাথ সহ বেশ কয়েকজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর। এদিন দলে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য জেনারেল সেক্রেটারি রাজু ব্যানার্জি এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী



















