
নিজস্ব সংবাদদাতা,মালদা, ১০ই অক্টোবর :মঙ্গলবার রাতে ফের নৌকা ডুবি। মালদহের বৈষ্ণবনগর থানার মন্ডল পাড়া থেকে কৃষ্ণপুরে দুর্গা পুজোর মেলা দেখতে আসছিল একটি নৌক। বন্যার জলে ইটভাটার গর্তে নৌকটি উল্টে যায়। নৌকায় ১২ জন যাত্রী ছিলেন। নজর প্রাপ্তবয়স্ক সাঁতরে উঠলেও। নিখোঁজ হয়ে যায় তিন নাবালক।গভীর রাত পন্ত পুলিশ ও এলাকার মানুষ তল্লাশি চালিয়ে ওই তিন নাবালকের মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


















