
কলকাতা : মঙ্গলবার সকাল ৯টায় মাধ্যমিকের ফল ঘোষণা করবেন WBBSE এর চেয়ারম্যান৷ লক্ষ লক্ষ পরীক্ষার্থী রেজাল্ট জানতে অধীর আগ্রহে বসে থাকবে৷ তারা চাইলে অনলাইন ও অফলাইনে ফল জানতে পারবে৷ শুধু কিছু সাধারণ স্টেপ মেনে চলতে হবে৷
অনলাইনে ফল জানতে হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অফিসিয়াল সাইট wbbse.org or wbresults.nic.in এ যেতে হবে৷ এবার মাধ্যমিক রেজাল্ট ২০১৯ লিঙ্কে ক্লিক করতে হবে৷ লিঙ্কে ক্লিক করার পর সেখানে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও জন্ম তারিখ দিতে হবে৷ তথ্যগুলি সাবমিট করার পর কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে রেজাল্ট৷ এরপর ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নিন৷
পরীক্ষার্থীরা চাইলে এসএমএসেও ফল জানতে পারবেন৷ তার জন্য এসএমএসে গিয়ে ইংরেজিতে ডব্লুবি১০ লিখে একটা স্পেশ দিয়ে রোল নম্বর দিতে হবে৷ তারপর এসএমএসটি ৫৬২৬৩ তে পাঠিয়ে দিতে হবে৷ ততক্ষণে যদি রেজাল্ট ঘোষণা হয়ে যায় তাহলে ম্যাসেজ বক্সে নম্বর জানিয়ে দেওয়া হবে৷



















