নিজস্ব সংবাদদাতা,মালদা,১৫ ই জানুয়ারি :মঞ্চে বিগ বি। চলছে তাঁর কন্ঠে গান। সিনেমার ডায়লগ।তৃণমূল কংগ্রেসের বিগ্রেড সমাবেশের প্রস্তুতি অনুষ্ঠানে এমনই দৃশ্য মালদার রতুয়া ব্লকে।আসল নয়, ডুপ্লিকেট অভিতাভ বচ্চনের মোহে মেতে উঠেছেন রতুয়ার বিধায়ক সমর মুখ্যার্জী থেকে ব্লক নেতৃত্ব।আর এইভাবেই তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মীকে বিগ্রেডে যাওয়ার জন্য প্রস্তুত করলেন নেতৃত্বরা।
বিহারের বাসিন্দা মহঃ সাইদ খান বিগবির ফ্যান অবিকল অভিতাভ বচ্চন। তাঁর ভাষণ ভঙ্গী থেকে স্টাইল সবই বিগবির সাথে মিল। তার এই স্টাইলকে হাতিয়ার করে জমিয়ে তুললো মঞ্চ। আর নেচে উঠলেন রতুয়ার বিধায়ক সমর মুখ্যার্জী,টিএমসির ব্লক সভাপতি মহঃ ইয়াসইন। জেলা পরিষদের সদস্য হুমায়ুণ কবীর বাজনা।ব্লক সভাপতি মহঃ ইয়াসইন জানান রাজনৈতিক বক্তব্য শোনানোর পাশাপাশি কর্মীদের আনন্দ দেবার জন্য এমন ব্যবস্থা করা হয়েছে।



















