নিজস্ব সংবাদদাতা,হাবরা ,২ রা এপ্রিল : মদের ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ। গতকাল রাত ১১ টা নাগাদ হাবড়ার জয়গাছি রেল গেটের কাছের ঘটনা।হাবরা থানা থেকে এই দিনে মদের ঠেকে রেড করে ফেরার সময় দুস্কৃতিদের হামলার শিকার হয় খোদ পুলিস। সেই সময় ৩ জন যুবক ধরে মারধর করায় আহত হয় মহাদেব মন্ডল নামে এক এ এস আই।বর্তমানে হাবরা হাসপাতালে ভর্তি আছেন তিনি। দুস্কৃতির মারে নাক ফেটেছে পুলিশের।
এর পর পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।পরে স্থানীয় মহিলারা থানায় এসে বিক্ষোভ দেখা। তাদের দাবী পুলিশ কে যারা মেরেছে তাদের না ধরে এক নিরিহ যুবককে ধরছে।এর পুলিস এক জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় । গ্রেফতার করা হয়েছে পিন্টু সর্দার নামে এক যুবককে বাকি তিনজন এখনো পলাতক।
মদের ঠেকে রেড করে ফেরার সময় দুস্কৃতিদের হামলার শিকার পুলিস
মদের ঠেকে রেড করে ফেরার সময় দুস্কৃতিদের হামলার শিকার পুলিস
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















