
নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ৪ মে, ৪০ দিন পর কেন্দ্রের নির্দেশে শর্তসাপেক্ষে অবশেষে খুলল মদের দোকান।ডোমজুর মাকরদহ এলাকায় বিকেল ৩টার সময় দোকান খোলে।আজ মদ পাওয়া যাবে এ খবর পেয়ে অনেক আগে থেকেই লম্বা লাইন পড়ে যায় দোকানের সামনে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে পাল্লা দিয়ে। শেষ পর্যন্ত ভিড় সামাল দিতে লাঠি হাতে পুলিশকে নামতে হয় রাস্তায়।দীর্ঘদিন পর মদ পেয়ে খুশি ক্রেতারা।
তবে গ্রামীণ এলাকায় কিছু দোকান খুললেও পৌর নিগম এলাকায় দোকান খোলেনি। কিন্তু দোকানে দোকানে দীর্ঘ এই লাইনের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মদের দোকানের সামনে যেভাবে পাল্লা দিয়ে লাইন পড়েছে তাতে আদেও সামাজিক দূরত্ব কতটা মানা হচ্ছে। কারণ একাধিক জায়গায় ছবিতে দেখা গিয়েছে সামাজিক দূরত্বের কোনও বালাই নেই। ফলে এই ভিড় থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা সর্বাধিক। সেইসঙ্গে রেড জনের তালিকার সর্বোচ্চ স্থানে রয়েছে হাওড়া। ফলে আশঙ্কা বাড়ছেই।


















