মদের দোকান খোলাকে কেন্দ্র করে বচসা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ

মদের দোকান খোলাকে কেন্দ্র করে বচসা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৫ মে, নিউটাউন পাথরঘাটার মদের দোকানের সামনে সকাল থেকেই লম্বা লাইন। লকডাউনকে অমান্য করেই ক্রেতারা মদ কিনতে এসে জমায়েত করে।লাকার বাসিন্দাদের অভিযোগ, এই মদের দোকানের লাইনে বেশিরভাগই বাইরের এলাকার লোকজন জামায়াত করেছে। এই জামায়াত থেকেই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে সেই কারণে আতঙ্কিত হয়ে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায়।

পরে লাইনে থাকা ক্রেতাদের সঙ্গে এলাকার বাসিন্দাদের বচসা শুরু হলে ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিশ আসে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। বেশকিছুক্ষন পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top