মদ্যপ যুবকদের গণ প্রহারে মৃত্যু হল এক বৃদ্ধের। তদন্তে পুলিশ

মদ্যপ যুবকদের গণ প্রহারে মৃত্যু হল এক বৃদ্ধের। তদন্তে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, দক্ষিণ ২৪ পরগণা: কয়েকজন মদ্যপ যুবকদের গণ প্রহারে মৃত্যু হল এক বৃদ্ধের। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, জিবনতলা থানার ঘুটিয়া শরিফ রবীন্দ্রপল্লী গ্রামে। মৃতের নাম গোপাল মন্ডল (৬৬)। রাতে রাস্তা দিয়ে একা বাড়ি ফেরার পথে কয়েকজন মদ্যপ যুবক ঐ বৃদ্ধার পথ আটকে দাঁড়ায়। এরপর বৃদ্ধের কাছে বিড়ি চাই তারা। আর বিড়ি দিতে অস্বীকার করা ওই বৃদ্ধাকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি মারধর করে কয়েকজন মদ্যপ যুবক। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যায় ঘুটিয়া শরিফ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে বৃদ্ধের অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসক স্থানান্তরিত করে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতলে। সেখানে চিকিৎসা চলাকালীন বৃদ্ধের মৃত্যু হয়। পরিবারে অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে ঘটিয়া শরিফ ফাঁড়ির পুলিশ এবং আরো দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top