মদ খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা,আহত ৫

মদ খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা,আহত ৫

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,১৯শে সেপ্টেম্বরঃ মদ খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা, হাতাহাতি ঘটে। এই ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়, কাঁচের বোতল দিয়ে মারধর করে। ঘটনায় গুরুতর জখম হয় আব্দুর সালাম, হায়দাররা। তাদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর বাইপাসের কাছে। ঘটনার পর হাসপাতালে আহতদের লোকজন এসে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে বেধড়ক মারধর করে। ঘটনায় দীপঙ্কর দাস নামে এক সাব ইন্সপেক্টর গুরুতর জখম হয়েছেন। পরে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বারুইপুরের যোগী বটতলা এলাকার সাজামল গোষ্ঠীর সাথে আব্দুর সালাম গোষ্ঠীর গণ্ডগোল বাধে বলে সূত্রের খবর। সাজামলের লোকেরাই আব্দুর সালাম, তার ছেলে হায়দার ও তাদের অনুগামীদের বেধরক মারধর করে। ঘটনায় মোট পাঁচজন জখম হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top