মদ খাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর বচসা,আত্মঘাতী স্বামী

মদ খাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর বচসা,আত্মঘাতী স্বামী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৪ শে সেপ্টেম্বরঃ মদ খাওয়াকে কেন্দ্র করে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত। সেই ঝামেলায় অভিমানে আত্মঘাতী বছর ৫৮-র পানু কোনাই। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বানিওর গ্রামে।আজ সকালে বানিওর মোড়ের কাছে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর স্থানীয় বাসিন্দারা নলহাটি থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় রামপুরহাট মেডিকেল কলেজে।প্রতিবেশী শ্রীকান্ত ব্যানার্জি জানান, “ওদের পরিবারের আর কোন ঝামেলা ছিল না। শুধুমাত্র মদ খেতে বারণ করত ওর স্ত্রী। আর তাতেই অভিমান করে গতকাল বাড়ি থেকে বেরিয়ে যায়। আমরা এদিক-ওদিক হন্তদন্ত হয়ে খোঁজাখুঁজির পরও রাতে খুঁজে পায়নি তাকে। সকালে উঠে দেখতে পাই এমন ঘটনা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top