নিজস্ব সংবাদদাতা ,মালদা, ১০ই মার্চ :মধুচক্র ও মদের আসর বসানোর প্রতিবাদ করে বৃদ্ধকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন। ঘটনাটি ঘটেছে মালদা থানার সাপুড়ের মালপাড়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে মৃত্যুর নাম দুখু হালদার (৭০)। বাড়ি ওই এলাকায়। পরিবারের সদস্যরা জানায় ভর সন্ধ্যায় মালদা থানার মধুচক্র ও মদের আসর চলছিল রমরমিয়ে। প্রতিবেশী এক বৃদ্ধ দুক্ষু হালদারএর প্রতিবাদ করে। এরপরই মধু চক্রের দুই কারবারী শ্যাম হালদার ও মন্টু হালদার ওই বৃদ্ধকে বাড়িতে ঢুকে মারতে মারতে রাস্তায় নিয়ে যায়। সেখানে মাটিতে ফেলে ইঁট এবং লোহার শাবল দিয়ে মাথায় মারে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে চিৎকার করতে থাকে ঐ বৃদ্ধ। রক্তাত্ব অবস্থায় বৃদ্ধকে এলাকা বাসীরা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বৃদ্ধা শরীরের একাধিক জায়গা থেকে রক্ত ক্ষরণ হয়েছে। মাথায় গভীর ক্ষত রয়েছে।চিকিৎসকেরা জানিয়েছেন বৃদ্ধার শারীরিক অবস্থা সঙ্কটজনক রাতেই তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথে রাস্তায় সুজাপুরের কাছে মৃত্যু হয় তার। মালদা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত শ্যাম হালদার ও মন্টু হালদার এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
মধুচক্র ও মদের আসর বসানোর প্রতিবাদ করায় বৃদ্ধকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন
মধুচক্র ও মদের আসর বসানোর প্রতিবাদ করায় বৃদ্ধকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


















