
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৪ মে, লকডাউনের মধ্যেই বড়সড় দূর্ঘটনা ঘটল বহরমপুরের বানজেটিয়ার কাছে। জলঙ্গি থেকে বহরমপুর আসার সময় দশ চাকার লড়ি সাইট করতে গিয়ে এক গাড়ির গ্যারেজে ধাক্কা মারে। গাড়িটি চালাচ্ছিলেন খালাসী বলে জানা গিয়েছে। গ্যারেজের মালিক জানিয়েছেন, ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১ লক্ষ ৩০০০০ হাজার টাকা।
খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে গাড়িটি আটক করেন। ঘটনাটি ঘটেছে গতকাল মধ্যরাতে।তবে এখনও কোনও হতাহতের খবর নেই।এখনও পর্যন্ত গাড়ির মালিক ও খালাসী পলাতক।পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে।



















