মধ্যরাতে মুর্শিদাবাদের একটি বাড়ির সিলিন্ডার বিস্ফোরণের জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি

মধ্যরাতে মুর্শিদাবাদের একটি বাড়ির সিলিন্ডার বিস্ফোরণের জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৪ মে, লকডাউনের মধ্যেই মধ্যরাতে আচমকা মুর্শিদাবাদের সিলিন্ডার বিস্ফোরণ হয়।বিস্ফোরণের জেরে পুরো বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় জেলার নওদা থানার ত্রিমোহিনী এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন মধ্যরাতে এলাকার ভিকুতলা গ্রামে স্থানীয় বাসিন্দা গাফফার উল শেখের বাড়িতে রমজান উপলক্ষে সেহরি রান্না হচ্ছিল। রান্নায় ব্যস্ত ছিলেন পরিবারের মহিলা সদস্যরা। আচমকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে। তড়িঘড়ি শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। খবর দেওয়া হয়েছে দমকল কর্মীকে।তবে এখনও হতাহতের কোনও খবর আসেনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top