
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,৮ই সেপ্টেম্বর : ব্যারাকপুর আদালতে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে মামলা দায়ের করার মুখ খুললেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং। প্রটোকল অনুযায়ী তিনি চারবার এর বিধায়ক এবং বর্তমান সাংসদ।তার ওপরে এইভাবে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ কমিশনার। তার ওপর অর্জুন সিং এর নামেই মামলা করা হয়েছে। অথচ তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার জন্য পুলিশ তার অভিযোগ নিতে অস্বীকার করে। কিন্তু দেশের আইন ব্যবস্থা বলে কিছু জিনিস আছে। তাই মনোজ ভার্মার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন তিনি।অন্য দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কটাক্ষ করতে ছাড়েন নি অর্জুন সিং।



















