মনোনয়ন ঘিরে বিতর্ক, হিরণের ‘স্ত্রী’ কলামে অনিন্দিতা, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ তুঙ্গে

মনোনয়ন ঘিরে বিতর্ক, হিরণের ‘স্ত্রী’ কলামে অনিন্দিতা, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ তুঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – চলতি বছরের শুরু থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের কেন্দ্রে রয়েছেন অভিনেতা-রাজনীতিক Hiran Chatterjee। জানুয়ারি মাসে তাঁর দ্বিতীয় বিয়ের খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ঋতিকা গিরির সঙ্গে তাঁর বিয়ের ছবি ভাইরাল হলেও, প্রথম স্ত্রী Anindita Chatterjee স্পষ্ট জানিয়েছিলেন, তাঁদের আইনি ডিভোর্স এখনও হয়নি। সেই বিতর্ক পৌঁছয় থানা পর্যন্ত।
এবার সেই বিতর্ক নতুন মোড় নিল মনোনয়নপত্র ঘিরে। আসন্ন বিধানসভা নির্বাচনে Bharatiya Janata Party প্রার্থী হিসেবে শ্যামপুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছেন হিরণ। তাঁর জমা দেওয়া নথিতে ‘সঙ্গী’ হিসেবে উল্লেখ রয়েছে প্রথম স্ত্রী অনিন্দিতার নাম, যেখানে ‘আইনত বিবাহিত’ এবং ‘সেপারেটেড’—এই দুই শব্দই ব্যবহার করা হয়েছে।
মনোনয়ন ঘিরে এই তথ্য সামনে আসতেই ফের সরব হন অনিন্দিতা। সোশ্যাল মিডিয়ায় নাম না করেই তিনি হিরণ ও তাঁর দ্বিতীয় স্ত্রীকে কটাক্ষ করেন। একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, “রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?”—যা নিয়ে নেটমাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
এর আগে প্রার্থী তালিকায় হিরণের নাম ঘোষণার পর অনিন্দিতা মন্তব্য করেছিলেন, মনোনয়নে স্ত্রীর জায়গায় কার নাম থাকবে, সেটাই তিনি দেখার অপেক্ষায় আছেন। সেই প্রসঙ্গে তিনি আরও অভিযোগ করেন, তাঁদের আইনি বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও হিরণ প্রকাশ্যে দ্বিতীয় সম্পর্কের ছবি শেয়ার করছেন।
এদিকে রাজনৈতিক ময়দানে প্রচারেও ব্যস্ত হিরণ। তবে ব্যক্তিগত জীবনের এই বিতর্ক তাঁর নির্বাচনী প্রচারে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top