মমতা–অভিষেকের সঙ্গে রেড রোডে ইদের নমাজ, কেন্দ্রে নিশানা

মমতা–অভিষেকের সঙ্গে রেড রোডে ইদের নমাজ, কেন্দ্রে নিশানা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – প্রতিবছরের মতো এবারও রেড রোডে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই বৃষ্টি অব্যাহত থাকলেও তিনি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোডে উপস্থিত হয়ে ইদের নমাজে অংশ নেন। এক মাসের রোজা শেষে বহু মানুষ এই পবিত্র দিনে নমাজে যোগ দিতে এসেছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা দেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন, “SIR-র নামে অনেকের নাম কাটা হয়েছে। আপনাদের জন্য লড়াই জারি থাকবে। মোদীজি সৌদি আরবে গিয়ে হাত মেলান, দুবাইতে গিয়েও হাত মেলান। দেশে এলেই নাম কাটার কথা মনে হয় মোদিজীর। বিজেপি চোর, ডাকাত, গুন্ডা পার্টি।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মুখ্যমন্ত্রী নিজে ভারতীয়দের নিয়েই গর্বিত। যে বাংলার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। বিজেপি হটাও দেশ বাঁচাও। বাংলার মানুষের পাশে আমি সব সময় রয়েছি।” নির্বাচনের আগে তিনি একাধিকবার বিশেষ সম্প্রদায়ের নাম কাটা হয়েছে বলে অভিযোগ তুলেছেন, ইদের দিনও একই বক্তব্যের পুনরাবৃত্তি শোনা যায়।
শহর ভিজে গেলেও ভোটের বাংলায় আজ খুশির ইদ। রেড রোডের নমাজে উপস্থিতি কেবল ধর্মীয় আয়োজন নয়, বরং নির্বাচনের প্রেক্ষাপটে কেন্দ্র ও বিজেপি নিয়ে সরাসরি বার্তা প্রকাশের ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হয়েছে। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উপস্থিতি রাজনৈতিকভাবেও স্পষ্ট সংকেত বহন করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top