মমতা বন্দোপাধ্যায়ের ছবিতে কপালে সিঁদুর ও ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য

মমতা বন্দোপাধ্যায়ের ছবিতে কপালে সিঁদুর ও ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,শিলিগুড়ি: শিলিগুড়ি জেলা হাসপাতালে জরুরী বিভাগের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটি হোডিং এ মমতা বন্দোপাধ্যায়ের ছবিতে কপালে সিঁদুর ও ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হসপিটাল চত্বরে। ঘটনাটি চাউর হতেই ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূল জেলা সভাপতি তথা বিরোধী দলনেতা রঞ্জন সরকার সহ তৃণমূলের সদস্যবৃন্দরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন বাবু বলেন, শুধু শিলিগুড়ির হাসপাতালে নয় এমন কুরুচিকর কর্মকাণ্ড শহরের বিভিন্ন জায়গায় মমতা বন্দোপাধ্যায়ের পোস্টারে করা হয়েছে। তবে এধরনের কুরুচিকর কর্মকাণ্ড বাংলার সংস্কৃতি নয় বলে বারবার দাবি করেন তিনি। তবে যে বা যারা এ ধরনের কার্যকলাপ করেছে তাদের কঠোরতম শাস্তি দাবি করেন রঞ্জন বাবু। এরপর সে শিলিগুড়ি জেলা হাসপাতালে জরুরি বিভাগের সামনে থেকে পোস্টারটি খুলে নিচে নামিয়ে নেওয়া হয় এবং তা একটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পুলিশ এরপর জিজ্ঞাসাবাদের জন্য সেই সময় উপস্থিত থাকা তিনজন রং মিস্ত্রিকে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top