নিজস্ব সংবাদদাতা ১১ মার্চ ২০২১প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শুভেন্দু অধিকারীর কুশপুত্তলি দাহ করা হল বারাসাত কে এন সি রোডে।

মমতা বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার প্রতিবাদে আজ তৃণমূলের বিশাল প্রতিবাদ মিছিল বারাসাতের চাঁপাড়ালি মোড় থেকে শুরু হয়,যার নেতৃত্ব দেয় বারাসতের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী সহ স্থানীয় নেতৃত্ব।সেই মিছিল বারাসত শহর ঘুরে কে এন সি রোডে গিয়ে শেষ হয়।এরপর সমর্থকরা কে এন সি রোডের উপর অবস্থিত তৃণমূল কার্যালয় উদ্বোধন করেন।তারপরই তৃণমূলের কর্মী সমর্থকরা মোদি ও শুভেন্দুর কুশপুত্তলি দাহ করে ও বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।



















