মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধুর

মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ৮ মার্চ, রবিবার মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধুর।ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট হবিবপুর ৩৪ নং জাতীয় সড়কে।স্থানীয় সুত্রে জানাগেছে এদিন সকালে রানাঘাট স্বাস্থ্যন্নতি ময়দানে একটি বসন্ত উৎসবের অনুসঠানে যোগদান করতে এসে মোটর বাইকে তেল শেষ হওয়ায় তারা স-পরিবারে পেট্রল পাম্প থেকে তেল ভরে ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন পরিবারের তিন জন সদস্য।তাদের মধ্যে একজন ৮ বছরের শিশুও আছেন।ফেরার পথে উল্টোদিক থেকে আসা একটি বেপরোয়া গাড়ি এসে তাদের বাইকে ধাক্কা মারে।

এরপর রানাঘাট মহকুমা হাসপাতালে তিন জনকেই ভর্তি করা হয়।এদের মধ্যে কুপার্স ১ নং ওয়ার্ডের বাসিন্দা মিতা ব্যানার্জীর(৪০) মৃত্যু হয় বলে চিকিৎসক জানায়।বাকি মিতা দেবীর স্বামী গৌতম ব্যানার্জী ও তার ৮ বছরের শিশু গুরুতর অবস্থায় ভর্তি।ঘটনার পর গাড়ি পলাতক।এই ঘটনায় মৃতের পরিবার সহ বসন্ত উৎসব কমিটির মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top