
নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি ,১০ই সেপ্টেম্বর :মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলো এক গাড়ী চালক। ঘটনাটি ঘটেছে সেবকে। জানা গেছে ওই চার চাকা গাড়িটি শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল, উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনা ঘটে । ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িচালকের। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ সিকিমের জাতীয় সড়কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এবং এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।



















