
নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ২৩ এপ্রিল, করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন।এই লকডাউনের মধ্যেই ছত্রিশগড়ে এক শ্রমিকের মেয়ে না খেতে পেয়ে মারা যায়, পাশাপাশি অন্যদিকে মহারাষ্ট্রে গণপ্রহারে প্রাণ হারায় দুই সন্ন্যাসী।এই দুই ঘটনার জেরে বুধবার নীরব প্রতিবাদে সামিল হল DYFI ও SFI এর রানাঘাট শাখা।
দেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই দুই মর্মান্তিক ঘটনায় বামপন্থী ছাত্র ও যুবরা আজ সন্ধ্যায় সকলের জন্য খাদ্যদাবিতে এবং সাথে গণপ্রহারের মতো নিন্দনীয় ঘটনার শাস্তির দাবিতে সোচ্চার হন।দুই সন্ন্যাসীর মৃত্যুর ঘটনা মিডিয়া কভার করেনি বলে অনেকেরই অভিযোগ।বুধবার সন্ধ্যায় নেতাজি মূর্তির পাদদেশে মোমবাতি ও পোস্টার নিয়ে নীরব প্রতিবাদে সামিল হয় বামপন্থী ছাত্র যুবরা। সামাজিক দুরত্ব বজায় রেখে আন্দোলনে অংশ নেয় DYFI ও SFI -এর স্থানীয় নেতৃবৃন্দ।রানাঘাটের বেশ কিছু জায়গায় বুধবার সন্ধ্যায় এই কর্মসূচিতে অংশ নেয় বাম ছাত্র যুবরা।



















