মহিলাদের পোশাক পরে সারা গ্রাম ঘুরল তৃণমূল নেতা, ভাইরাল হল সেই ভিডিও

মহিলাদের পোশাক পরে সারা গ্রাম ঘুরল তৃণমূল নেতা, ভাইরাল হল সেই ভিডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা ২৪ ফেব্রুয়ারি, ২০২১:দাপুটে তৃণমূল নেতার ভাইরাল ভিডিও। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তথা মালদার রতুয়া ২ নম্বর ব্লকের দাপুটে তৃণমূল নেতা শামসুল হক মহিলাদের পোশাক পরে গ্রামে ঘুরে বেড়াচ্ছে।

আর এই ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।আর এই ভাইরাল ভিডিও কে ঘিরে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির একে অপরকে কটাক্ষ করা।বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই তৃণমূল নেতারা গত ২০১৮ সালে এলাকার দাপিয়ে একছত্র ভাবে বীরপুরুষের মতো মানুষকে ভয় দেখিয়ে পঞ্চায়েত নির্বাচন করেছিলেন। সামনেই বিধানসভা ভোট রাজ্যে চলে এসছে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর তাতেই তাদের এই অবস্থা যে মহিলাদের পোশাক পরে ঘুরতে হচ্ছে। আসলে তাদের মাথা কাজ করছে না। নির্বাচন ঘোষণা হলে তাদের যে কি অবস্থা হবে এই ভিডিও থেকেই বোঝা যাচ্ছে বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব।পাল্টা তৃণমূলের দাবি, গ্রামের মানুষ বয়স হয়েছে তাই এ ধরনের কাজ করেছে। কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে নির্বাচনে আসল খেলা খেলবে তৃণমূল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top