
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান,২১ শে অক্টোবর : এবার আর ছেলেধরা নয়। ভিক্ষার নাম করে মহিলাদের সাথে অশ্লীল ব্যবহার করার অভিযোগে গনধোলাই এর শিকার হলো এক ব্যাক্তি। ঘটনা পশ্চিম বর্ধমানের উখরার রুইদাস পাড়ার। ধৃত ব্যক্তিকে গণধোলাই দেওয়ার সময় ওই ব্যক্তি জনতার রোষ থেকে নিজেকে বাঁচিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছয় উখড়া ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের দাবি ওই ব্যক্তিকে এর আগে ওই এলাকায় কখনও ভিক্ষা করতে দেখা যায়নি। অপরিচিত ওই ব্যাক্তির খোঁজে সন্ধান শুরু করেছে উখড়া ফাঁড়ির পুলিশ। অন্যদিকে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


















