মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার গোসাবার পাঠানখালিতে

মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার গোসাবার পাঠানখালিতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ১১ই মার্চ : দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত এর তেঁতুলতলী গ্রামে এক মহিলার রক্তাত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। বাড়ির পাশে মাঠের মধ্যে বুধবার সকালে উদ্ধার হয় দেহ। মৃতার নাম দেবী মাহাত (৩৫)। পরিবারের অভিযোগ গত ২০১২ সালে প্রতিবেশী ব্যক্তি পরিতোষ মাহাতো তাঁকে ধর্ষণ করেছিল, সেই বিষয়ে ২০১২ সাল থেকে আদালতে মামলা চলছিলো। এই ঘটনায় বেশকিছু দিন জেল ও খেটেছিল অভিযুক্ত পরিতোষ।গতকাল বাড়িতে ছিলেন ওই মহিলা। কিন্তু সকালে বাড়ির পাশে একটি নিকাশিনালার ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। কিভাবে এই ঘটনা ঘটল তা কিছুই বুঝতে পারছেনা পরিবারের সদস্যরা। যদিও অঞ্চল সভাপতি সুবিদ ঢালি জানান, মেয়েটি যেহেতু একটু মানসিক অবসাদ গ্রস্ত ছিলো সেই সুযোগ নিয়ে পরিতোষ মাহাত তাঁকে ধর্ষণ করে জেল খেটেছিল সেই আক্রোশে তাঁকে সুযোগ পেয়ে খুন করতে পারে অভিযুক্ত। গোসাবা থানার পুলিশ সূত্রে খবর, মেয়েটিকে খুন করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি খুন করলো না এই ঘটনার পিছনে অন্য কোন কেউ জড়িত আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top