
নিজস্ব সংবাদদাতা,ভাটপাড়া,২২শে জুলাই :ভাটপাড়া রামনগর কলোনি এলাকায় এক মহিলা বিজেপি কর্মীর বাড়িতে তল্লাশির নামে চরম হেনস্থার অভিযোগ ভাটপাড়া থানার পুলিশের বিরুদ্ধে। ঘটনাস্থলে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এসে পুলিশের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি সংসদে পুলিশের বিরুদ্ধে সরব হবেন বলে জানান তিনি।



















