মহিষাদল রাজবাড়িতে শুরু শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর শুটিং

মহিষাদল রাজবাড়িতে শুরু শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর শুটিং

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – ২০২৫-এর শেষের দিকে উইন্ডোজের রজতজয়ন্তী উপলক্ষে নতুন ছবি নিয়ে একগুচ্ছ চমক দিয়েছিলেন টলিউডের জনপ্রিয় পরিচালকজুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সেই ঘোষণার তালিকায় ছিল তাঁদের আসন্ন ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। নতুন বছরের শুরুতেই ছবির শুটিং শুরু হওয়ার কথা জানিয়েছিল প্রযোজনা সংস্থা উইন্ডোজ, আর কথামতোই শুরু হয়ে গেল ছবির কাজ।
রবিবাসরীয় সকালে শুটিং ফ্লোর থেকে ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে এই খবর ভাগ করে নেন অরিত্র মুখোপাধ্যায়। ক্যাপশনে তিনি লেখেন, “আজ থেকে শুরু স্বপ্ন, গল্প আর পর্দার জাদু— ফুল পিসি ও এডওয়ার্ড। লাইটস, ক্যামেরা, অ্যাকশন।” বর্তমানে পূর্ব মেদিনীপুরের ঐতিহাসিক মহিষাদল রাজবাড়িতে চলছে ছবির শুটিং। শনিবারই সেখানে পৌঁছে গিয়েছিল ছবির গোটা টিম এবং জানা গিয়েছে, শিবপ্রসাদ ও নন্দিতার পরিচালনায় টানা শুটিং চলবে এই লোকেশনে।
‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে আবেগ ও সাসপেন্সের মোড়কে এক ভিন্নধর্মী গল্প তুলে ধরতে চলেছেন পরিচালকজুটি। কাস্টিংয়েও থাকছে একাধিক চমক। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলি, ঋষভ বসু ও সৌম্য মুখোপাধ্যায়। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই ছবির মাধ্যমেই বহুদিন পর বড়পর্দায় ফিরছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী।
ছবি নিয়ে আগেই শিবপ্রসাদ ও নন্দিতা জানিয়েছিলেন, “‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর গল্পে একাধিক লেয়ার রয়েছে। বরাবরের মতোই এই গল্পের সঙ্গেও দর্শকরা নিজেদের মিল খুঁজে পাবেন বলে আমরা আশাবাদী।” ছবির সংগীতের দায়িত্বে থাকছেন জয় সরকার ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, যা ছবির আবহকে আরও শক্তিশালী করে তুলবে বলেই আশা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top