মহেশতলার এই জাপানি সংস্থাই অক্সিজেন তৈরি করে খুশির আলো দেখাচ্ছে

মহেশতলার এই জাপানি সংস্থাই অক্সিজেন তৈরি করে খুশির আলো দেখাচ্ছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৭এপ্রিল ২০২১দক্ষিণ ২৪পরগণা: কোভিড পরিস্থিতিতে অক্সিজেন একটি বড় ভূমিকা পালন করছে। ইতিমধ্যেই করোনায় মৃত্যুর খবর বহু জায়গা থেকে আসছে।

বেশিরভাগ ক্ষেত্রেই অক্সিজেনের অভাবকেই এর মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে। এই দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে শ্বাসকষ্ট অত্যধিক মাত্রায় বেড়ে গিয়েছে।এমতাবস্থায় যে তুলনায় অক্সিজেন দরকার সেই তুলনায় পাওয়া যাচ্ছে না। বিভিন্ন সংস্থা তারা তাদের মতন করে অক্সিজেন তৈরি করবার চেষ্টা করলেও চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছেনা এমন একটা ধারণা বিভিন্ন মহলে ঘুরছে। ঠিক সেই সময়ে মহেশতলার একটি জাপানি সংস্থা তিনটি শিফটে যে পরিমাণ অক্সিজেন তৈরি করত তার থেকে আরো অনেক বেশি অক্সিজেন তৈরি করে পশ্চিমবঙ্গ তথা কলকাতার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চাহিদা মিটিয়ে চলেছে। এয়ার ওয়াটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক এই সংস্থার প্লান্ট ম্যানেজার নয়ন দে আমাদেরকে জানান যে পরিমাণ সিলিন্ডার এখান থেকে প্রতিদিন বাইরে পাঠানো হতো তার থেকে অনেক বেশি সিলিন্ডার তারা পাঠাতে সমর্থ হয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ করে তারা করে চলেছেন। তাদের আশা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অক্সিজেনের অভাব হওয়ার কথা নয় অর্থাৎ মহেশতলার এই জাপানি সংস্থাই খুশির আলো দেখাচ্ছে কোভিড পরিস্থিতির মোকাবিলায়।

আরো পড়ুন…নিউটাউনের বাজারে অসংখ্য মানুষ মাস্কহীন,গ্রেপ্তার ৮

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top