মাংস ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

মাংস ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৯ শে মে :মাংস ভাত খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ভাঙড়ের বিতর্কিত নেতা মোদাসেরের হোসেনের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। প্রায় কয়েক হাজার ভোটার ও তৃণমূল কর্মীদের জন্য রান্না করে।

 

রবিবারে ভোটে সব চেয়ে আলোচিত নাম ভাঙড়ের ভোগালি ২ এর পঞ্চায়েত প্রধান তথা তৃনমূলের অঞ্চল সভাপতি মোদাসের হোসেন।মোদাসের কাঁঠালিয়া পূর্ব পাড়াতে তাঁর বাড়ির পিছনেই শনিবার রাত থেকে ত্রিপল খাটিয়ে রান্না বান্না শুরু করেছেন। মোদাসের ঘনিষ্ঠরা জানিয়েছেন ভোগালী ২ অঞ্চলে যে ১৭ টি বুথ আছে সেই সকল বুথের সক্রিয় তৃনমূল কর্মী ও ভোটারদের রবিবার দুপুরে মাংস, ভাত খাওয়ানোর আয়োজন করা হয়েছে। সাদা ভাত, মুরগির মাংসের পাশাপাশি ডাল, আলুপোস্তও থাকছে। ওই অঞ্চলে মোট সাড়ে চোদ্দ হাজার ভোটার থাকলেও চার থেকে পাঁচ হাজার মানুষের খাওয়ানোর আয়োজন করেছেন তিনি। সে কথা প্রকাশ্যে স্বীকার করেছেন এই বিতর্কিত নেতা। তিনি বলেন, ‘সকাল থেকে মানুষ ভোট উৎসবে সামিল হলে রান্না করার সময় পাবে না। তাই এই আয়োজন।‘ এর মধ্যে অন্যায় বা আপত্তি কিছু দেখছেন না তিনি। এই মোদাসের ‘এক হাতে কৃষক বন্ধুর চেক নিয়ে অন্য হাতে মিমি চক্রবর্তীকে ভোট দেওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন।‘ বুথে সিপিএম এজেন্ট বসতে না দেওয়ার নিদান দিয়েও তিনি নির্বাচন কমিশনের কোপে পড়েছিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top