নিজস্ব সংবাদদাতা ,মাইথন ,২৬ শে মার্চ :মাইথন জলাধারে ডুবে মৃত্যু হল কাকা ও ভাইপোর। গতকাল এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানা গেছে কুলটির নিচু পাড়ার বাসিন্দা হরিশঙ্কর যাদব ও রাহুল যাদব গতকাল মাইথন জলাধারে স্নান করতে গিয়েছিল। স্নান করার সময়েই মাইথনের লক গেট খুলে দেওয়া হয়। জলে ডুবে যান দুজন। এরপর খবর পেয়ে দুর্যোগ মোকাবিলা কেন্দ্রের কর্মীরা তাদের উদ্ধার করে। কিন্তু ততক্ষনে মৃত্যু হয়েছে দুজনেরই। আসানসোল জেলা হাসপাতালে আজ দুজনের ময়না তদন্ত করিয়ে দহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কুলটিতে
মাইথন জলাধারে ডুবে মৃত্যু হল কাকা ও ভাইপোর
মাইথন জলাধারে ডুবে মৃত্যু হল কাকা ও ভাইপোর
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















