
নিজস্ব সংবাদদাতা,ক্যানিং ,২৫শে জুন :পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে বয়স্ক মা’কে বেধড়ক মারধোর করে মাথা ফাটিয়ে দএয়ার অভিযোগ উঠলো ছেলে বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার অন্তর্গত খাস কুমড়োখালী গ্রামে। গুরুতর জখম অবস্থায় সোমবার রাতেই রত্না নস্কর নামে বছর ষাটের ঐ মহিলাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। এ বিষয়ে ছেলে বাপি নস্কর ও বৌমা সন্ধ্যারানী নস্করের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ঐ বৃদ্ধা। মাকে মার খেতে দেখে বাঁচাতে গিয়ে দাদা বৌদির হাতে আক্রান্ত হয়েছেন রত্না দেবীর মেয়ে রূপা সরদারও।



















