মাছ কেনা নিয়ে পরিবারে অশান্তি, মৃত্যু হল এক বৃদ্ধার

মাছ কেনা নিয়ে পরিবারে অশান্তি, মৃত্যু হল এক বৃদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,নদীয়া: মাছ কেনা নিয়ে পরিবারে অশান্তি আর তার জেরে মৃত্যু হল এক বৃদ্ধার।বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণী থানার গয়েসপুর গ্রামে।মৃত বৃদ্ধার নাম আশুরা শেখ।সূত্রের খবর,গয়েসপুর গ্রামের বাসিন্দা আশুরা শেখ ও তার পরিবারের অন্য এক সদস্য বুধবার সকালে মাছ কেনা কে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়ে।অভিযোগ,সেই বচসা ক্রমে হাতাহাতি তে পরিণত হয়।অভিযোগ,সেই হাতাহাতি চলাকাইনই অসুস্থ হয়ে পড়েন আশুরা শেখ নামের ওই বৃদ্ধা।পরে তাকে কল্যাণী JNM হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।মৃত আশুরা শেখের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কল্যাণী থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top