মাঝ বয়সী মহিলার সাথে অবৈধ সম্পর্কের জেরে যুবকের আত্মহত্যা

মাঝ বয়সী মহিলার সাথে অবৈধ সম্পর্কের জেরে যুবকের আত্মহত্যা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,হাবড়া,৩ রা এপ্রিল :মাঝ বয়সী মহিলার সাথে অবৈধ সম্পর্কের জেরে যুবকের আত্মহত্যা ,,
মহিলার বাড়ি ভাংচুর এলাকাবাসীর।সোমবার যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় হাবরার শ্রীপুর এলাকায় ৷ মৃত যুবকের নাম দেবাশীষ দত্ত (২৭) | দেবাশীষ এর পরিবার জানিয়েছে ঘটনার দিন ভোরে তাকে ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখা যায় তারপর দরজা বন্ধ করে শুয়ে পড়ে ৷ কিন্তু সকালে ডাকাডাকির পর দরজা না খুললে পরে দরজা খুলে দেখা যায় গলায় ফাঁস লাগিয়ে পাখার সঙ্গে ঝুলছে দেবাশীষ | এরপর পরিবারের লোকেরা তড়িঘড়ি হাবরা হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে । কার ফোন পাওয়ার পর সে এমন ঘটনা ঘটালো তা নিয়ে ধন্দে ছিল পরিবার I দেবাশীষ এলাকার একটি গেঞ্জি কারখানা দর্জির কাজ করতো ।
পরিবারের লোকজন এবং এলাকাবাসীরা মঙ্গলবার জানতে পারে এলাকার এক মাঝবয়সী বিবাহিত মহিলা গৌরী ঘোষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে দেবাশীষ। এবং মহিলা দেবাশীষকে নানা ভাবে মানসিক অত্যাচার করছিল । অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেয় ঐ যুবক। ঘটনা জানাজানি হতেই মঙ্গলবার রাতে উত্তেজিত জনতা মহিলার বাড়ি ভাঙচুর করে মহিলাকে তুলে আনার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় মহিলা ও তার স্বামীকে ।
দেবাশীষের পরিবারের তরফে রাতে হাবড়া থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top