
নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর,৯ই সেপ্টেম্বর :শংকরপুর থেকে যন্ত্রচালিত ভুটভুটি লঞ্চে করে মাছ ধরতে বেরিয়ে সমুদ্রে ভুটভুটি বিকল হয়ে যায় ।ভুটভুটি লঞ্চ সমুদ্রের জলস্রোতের তোরে ফুটো হয়ে ডুবে যায় সমুদ্রে । ভুটভুটি তে থাকা তিনজন মৎস্যজীবী দীঘার ক্ষণিকা ঘাটে এসে ঠেকেছে।কোনরকমে তেলের খালি ব্যারেল এবং বাস আঁকড়ে তারা পাড়ে এসেছে । তারা এখন অসুস্থ ।দীঘা থানার পুলিশ তাদের উদ্ধার করেছে ।আরো দুজন মৎস্যজীবী এখনো নিখোঁজ রয়েছে।সন্ধে সাতটার নাগাদ শংকরপুর থেকে দশ মাইল দূরে বিকল হয়ে যায় এই ভুটভুটি ।তারপর ফুটো হয়ে ডুবে যায়।আজ মাছ ধরার জন্য বেরিয়ে যাচ্ছিল এই ভুটভুটি।উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নাম শুকদেব মন্ডল (মাঝি )চিংড়া ভূপতিনগর বাড়ি ।বিকাশ দাস, উত্তর দিহিবার,কাঁথি নন্দকুমার নন্দ উত্তর দিহিবার, কাঁথি।কোস্টাল থানার পুলিশ নিখোঁজদের তল্লাশি শুরু করেছে ।



















