মাতৃ দিবস উপলক্ষে মাস্ক বিতরণ মালদায়

মাতৃ দিবস উপলক্ষে মাস্ক বিতরণ মালদায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১০ মে, আজ মাতৃ দিবস, তাই এই দিনকে সামনে রেখে দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে মাস্ক বিতরণ করা হল। লকডাউনে ক্রেতা, বিক্রেতা এবং পথচলতি মানুষদের মাস্ক পরিয়ে করোনা নিয়ে সচেতন করলেন পুরাতন মালদা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শফিকুল ইসলাম।রবিবার সকালে পুরাতন মালদার চৌরঙ্গী এলাকায় রাজীব গান্ধী পৌর বাজারের অস্থায়ী সবজি বাজারে ক্রেতা, বিক্রেতা এবং পথচলতিদের মাস্ক বিলি করেন তিনি।
তিনি বাজারের বিক্রেতাদের উদ্দেশ্যে সচেতন বার্তা প্রচার করেন, বাজারে আগত ক্রেতাদের মাস্ক না থাকলে তারা যেন সামগ্রী বিক্রি না করেন। ইতিমধ্যে সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে মাস্ক বিলি করেন কাউন্সিলর শফিকুল ইসলাম। এদিন প্রায় পাঁচ শতাধিক মাস্ক বিলি করেন তিনি।লকডাউনের কারনে রাজীব গান্ধী পৌরবাজারে প্রতিদিন সকালবেলা বসে অস্থায়ী বাজার। প্রতিদিন শয়ে শয়ে মানুষ বাজারে কেনাকাটা করেন।রবিবার সকালে বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্দেশ্যে শফিকুল বাবু বলেন, বাজারে যারা মাস্ক পরে প্রবেশ করবে না তাদের কোন সামগ্রী বিক্রি করবেননা।
তিনি বলেন, মাতৃ দিবস উপলক্ষে রবিবার সকালে বিলি করা হয় মাস্ক। করোনা মোকাবিলায় সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন। করোনা নিয়ে মানুষকে সচেতন করার জন্য রবিবার অস্থায়ী বাজারে ক্রেতা বিক্রেতা এবং সাধারন মানুষের মধ্যে মাস্ক বিলি করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top