মুম্বই, বাংলাদেশ, ফ্লোরিডা চলে যাবে জলের তলায়, চাঞ্চল্য রিপোর্টে

মুম্বই, বাংলাদেশ, ফ্লোরিডা চলে যাবে জলের তলায়, চাঞ্চল্য রিপোর্টে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মাত্র ৩১ বছর। ২০৫০ সালের মধ্যে সারা পৃথিবী জুড়ে জলবায়ুর ব্যপক পরিবর্তন আসন্ন। মেলবোর্নের আবহাওয়া পরিবর্তন বিষয়ক সেন্টার (‌বিএনসিসিআর)‌ একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, পৃথিবীর আবহাওয়া দ্রুত বদলে যাচ্ছে। আগামী ৩১ বছরের মধ্যে সেটি অনেকটাই পাল্টে যাবে। পৃথিবীর অসংখ্য শহরে বছরের একুশদিন এমন তাপপ্রবাহ চলবে যে শহর প্রায় শুকিয়ে যাওয়ার দশা হবে। মানুষের সহ্যের সীমা অতিক্রম করে যে এই তীব্র তাপপ্রবাহ। ফলে সেই কদিনে কোনওরকম কাজকর্ম তো বন্ধ করে দিতেই হবে, উল্টে অসংখ্য মানুষের গৃহহীন হওয়ার সম্ভবনা থাকবে। কারণ, বিশেষ বিশেষ অঞ্চলে অনেকে থাকতেই পারবেন না, কারণ তাপ।
শুধু তাই নয়, জলস্তরের নামারকম পরিবর্তন দেখা যেতে পারে। পৃথিবীর এমন কয়েকটি শহর, যেগুলি সৈকতের খুব কাছাকাছি, সেগুলি চলে যেতে পারে জলের তলায়। সৈকত শহরের সেই তালিকার মধ্যে রয়েছে মুম্বই। এছাড়াও সেই তালিকায় রয়েছে, জাকার্তা, হংকং, হো চি মিন সিটি, ব্যাঙ্কক, মানিলার মতো শহর। রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে, আগামী ৩১ বছরে যদি পৃথিবীর গড় তাপমাত্র ৩ ডিগ্রি করেও বাড়ে, তাহলেও দুই মেরুর বিপুল পরিমাণ বরফ গলে যাবে। ফলে ফ্লোরিডা ও বাংলাদেশের একটা বড় অংশ জলের তলায় চলে যেতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top