মাথার উপর লরির চাকা চলে গিয়ে মৃত্যু হল এক মহিলার

মাথার উপর লরির চাকা চলে গিয়ে মৃত্যু হল এক মহিলার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৮ জানুয়ারি, বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে মটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। আহত দুজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার যদুপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম শাকিলা বিবি (৩০)। আহত স্বামী জামাল হোসেন (৩৫) এবং ৮ বছরের শিশু রমজান আলী।

জানা গিয়েছে,জামাল হোসেন ও তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে কালিয়াচক থানার কৃষ্টপুর এলাকায় একটি বিয়ে বাড়িতে যোগ দিতে যান। শনিবার দুপুরে একটি মোটর বাইকে চেপে তিনজন বাড়ি ফিরছিলেন ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে।কালিয়াচক থানার যদুপুর এলাকায় পেছন থেকে একটি লরি ধাক্কা মারে বাইকের পেছনে।সেই সময় রাস্তায় ছিটকে পড়েন শাকিলা বিবি। তার মাথার উপর দিয়ে লরির চাকা চলে যায় বলে অভিযোগ। আহত হন জামাল হোসেন এবং তার ৮ বছরের শিশু পুত্র।এরপর তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দারা।সেখানে শাকিলা বিবিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।জামাল হোসেন এবং তার শিশু চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top