
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,২১ শে সেপ্টেম্বরঃ বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত আমুদিয়া সীমান্তের ঘটনা। শনিবার ভোর রাতে ৪ মহিলা দুই শিশু ৭ জন পুরুষ সহ মোট ১১ জনকে গ্রেফতার করল ১১২ নম্বর ও ১১৩ ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় । কোন বৈধ কাগজ-পত্র ছাড়াই রাতের অন্ধকারে এদেশে ঢুকলো চোরাপথ দিয়ে । বাহিনীর জওয়ানরা রাতের অন্ধকারে তাদেরকে দেখতে পায় এবং তাদেরকে আটক করে। সরুপনগর থানা পুলিশ হাতে দিয়ে দেয়। গত এক সপ্তাহ স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে পুলিশ ও বিএসএফ যৌথভাবে মোট ৫৯ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ ও বিএসএফ পাশাপাশি স্বরূপনগর থানার ৪ ঘাট থেকে ১০ লিটার তরল মাদকসহ দুই দুষ্কৃতী কে গ্রেপ্তার করেছে পুলিশ যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা দ্রুত দুই দুষ্কৃতী কে আজ শনিবার বারাসত জেলা আদালতে তোলা হয়েছে। ধৃত বাংলাদেশীকে কি কারণে এদেশে ঢুকেছে। কোথায় যাচ্ছিল উদ্দেশ্য কী তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ ।ধৃত ১১ জনকে আজ আজ শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।


















