
নিজস্ব সংবাদদাতা,কান্দি,২১ শে মে :এবছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের কান্দির ছাত্রী রুমানা সুলতানা। রুমানার প্রাপ্ত নাম্বার ৬৮৬।কান্দি রাজা মণিন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলের ছাত্রী। আজ সকাল ১০টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। এবছর রাজ্যে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০ জন।এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ২১ এবং ছাত্রী ৫ লক্ষ ৩৫ হাজার ৫৩৭ জন। অনান্য বছরের তুলনায় নির্বাচন পক্রিয়ার জন্য ফল প্রকাশের দেরী হয়েছে। সকালে ফল প্রকাশ হতেই আনন্দমুখর রুমানার পরিবার। রুমানার বাবা ও মা দুজনেই স্কুল শিক্ষক ও শিক্ষিকা। রুমানার বাবা রবিউল আলম গয়সাবাদ অচলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই স্কুলের ও শিক্ষিকা মা। ছোটো থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল রুমানা। স্কুলে ও প্রথম স্থান অধিকার করত। এই ফল আশার থেকে ও বেশী হয়েছে। রুমানা জানায় আমি এতটা আশা করি নি তবে এর কাছাকাছি আশা ছিল। আমার এই ফলের পিছনে অবশ্যই আমার বাবা মা ও আমার গৃহ শিক্ষক শিক্ষিকাদের অবদান রয়েছে এমন কি আমার বন্ধুরা সহযোগিতা করেছে। আমার পড়াশোনা করার কোন ঠিক ছিল না যখন মনহতো পড়তাম এর বাইরে গান শুনতাম ছবি আঁকতাম কবিতা লিখতাম। বন্ধুদের সঙ্গে বাড়িতে আড্ডা ও জমাতাম। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছা আছে।



















