মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন ছাত্রছাত্রীদের জন্য অভিনব উদ্যোগ কাউন্সিলরের

মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন ছাত্রছাত্রীদের জন্য অভিনব উদ্যোগ কাউন্সিলরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৮ ফেব্রুয়ারি, মাধ্যমিক ছাত্রছাত্রীদের সল্টলেকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে হাডকো মোড় থেকে বিনা পয়সায় অটো পরিষেবা ও ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল গোলাপ ফুল, পেন ও জলের বোতল।

আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা এবং সেই কারণে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিধাননগর পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত ও কলকাতা করপোরেশন এর ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তি কুন্ডুর যৌথ উদ্যোগে হাডকো মোড় থেকে সল্টলেকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অটো করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে এবং ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল, পেন ও জলের বোতল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top