
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা,৭ জুলাই :- করোনা যুদ্ধে জয়ী হয়ে মানব সেবায় নিয়োজিত হলেন ২৯ জন যুবক। এদের সবার বাড়ি মুর্শিদাবাদে।প্রসাশনের উদ্দ্যেগে বিশেষ বাসে করে এনাদের নিয়ে আসা হয় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন যুব আবাসে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে মুর্শিদাবাদকে রাজ্যের রোল মডেল করে কোভিড ওয়ারিয়র ক্লাব তৈরি করা হবে। আগামীকাল থেকে ২৯ জন যুবককে কলকাতার পাঁচটি কোভিড হসপিটালে নিয়োজিত করা হবে ।এদের কাজ হবে মূলত আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়ে মানসিকভাবে শক্তি জোগানো। ডাক্তারি নিয়ম কানুন মেনে চললেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। বর্তমানে যে পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছেন তার থেকে বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ।আপাতত দুমাসের জন্য এদের নিয়োগ করা হয়েছে এবং এই কর্মকাণ্ডে যুক্ত থাকার জন্য সাম্মানিক হিসাবে এদের প্রত্যেককে সরকারের তরফ থেকে সাম্মানিক হিসাবে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।


















