
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৪ মার্চ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ডাবর মোড় পযন্ত একটি ধিক্কার মিছিল করা হয়।সি.এ.এ,এন.আর.সি,এন. পি.আর সহ দিল্লি তে যে ভাবে ৫০ জন নিরহ মানুষের যে প্রাণহানী হল তার পুরোপুরি দায়ী কেন্দ্র সরকার তথা বিজেপি সরকার এই সব নিয়ে আজ বুধবার বিকেলে ধিক্কার মিছিল করা হল সালানপুর ব্লকে।
এই মিছিলের নেতৃত্বে দেন জেলা পরিষদ কর্মদক্ষ তথা সালানপুর ব্লকের সভাপতি মহম্মদ আরমান।জেলা পরিষদ কর্মদক্ষ তথা সালানপুর ব্লকের সভাপতি মহম্মদ আরমান বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আজ আমরা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ডাবরমোড় পযন্ত ধিক্কার মিছিল করলাম।এই মিছিলের মূল উদ্দেশ্য হল এন. আর. সি,সি.এ.এ,এন. পি.আর এর বিরুদ্ধে।আর দিল্লি তে যে ভাবে নিরিহ ৫০ জন মানুষের প্রাণহানী হল তার পুরোপুরি দায়ী হল কেন্দ্র সরকার তথা বিজেপি এটাকে আমাদের মুখ্যমন্ত্রী তথা আমাদের দল ধিক্কার জানাই।এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ সমস্ত কর্মী ও নেত্রীবিন্দু।


















