মানসিক ভারসাম্যহীন ও দৃষ্টিহীন রোগীকে সংক্রমন বিভাগে ফেলে রেখে অন্যত্র সরিয়ে দেওয়া হল কালনা মহকুমা হাসপাতাল

মানসিক ভারসাম্যহীন ও দৃষ্টিহীন রোগীকে সংক্রমন বিভাগে ফেলে রেখে অন্যত্র সরিয়ে দেওয়া হল কালনা মহকুমা হাসপাতাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৮ মে ২০২১ পূর্ব বর্ধমান: অমানবিক পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতাল। মানসিক ভারসাম্যহীন ও দৃষ্টিহীন রোগীকে সংক্রমন বিভাগে ফেলে এই বিভাগ অন্যত্র সরিয়ে দিলো কালনা মহকুমা হাসপাতাল।

গুমোট গরমে পরিত্যক্ত এই বিভাগে রাতের অন্ধকারের পড়ে রয়েছেন এক রুগী। কোন হেলদোল নেই কালনা মহকুমা হাসপাতালে সুপারের। ১৯৭৪ সালে কালনা মহকুমা হাসপাতাল গড়ে ওঠে।এই হাসপাতালে একদম শেষ প্রান্তে রয়েছে সংক্রমণ বিভাগ। এ বিভাগে রয়েছে বেড, রয়েছে লাইট,ফ্যান। একসময় রমরমিয়ে চলেছে বিভাগটি,চোখের সমস্যা নিয়ে মানসিক ভারসাম্যহীন এক রুগী ভর্তি হয় এই বিভাগে। নিয়মিতভাবে চলত দেখভাল ও চিকিৎসা। হঠাৎই অসহায় এই রোগীকে ফেলে রেখে কয়েক দিন আগে এই বিভাগটি সরিয়ে নিয়ে যাওয়া হয় মেডিসিন ওয়ার্ডে । তারপরই এই সংক্রমণ বিভাগের কেটে দেওয়া হয় বিদ্যুৎ ,এখন এই বিভাগটি সম্পূর্ণ শুনশান অবস্থায় রয়েছে।ঘুটঘুটে অন্ধকারে বিনা চিকিৎসায় ও অসহায় অবস্থায় একটি বেডে পড়ে আছেন নাম না জানা এক রুগী।অমানবিক ঘটনাটি কালনা মহকুমা হাসপাতালে,এই রুগীকে ফেলে দিয়ে যাওয়ার কি কারন তা ভেবে উঠতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন…আসানসোল শিল্পাঞ্চলে মাস্ক ছাড়াই অটো ও টোটো চালক

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top