
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৯ এপ্রিল, করোনা সংক্রমণের এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে গিয়ে অশ্লীন ব্যবহারের শিকার হতে হল কিছু মহিলাকে।মথুরাপুর রায়দিঘিতে আশা কর্মীদের ওপর হেনস্তার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। মনোরোমা হালদার নামে একজন আশা কর্মী ফিল্ড ভিজিট করতে গিয়ে হেনস্তার শিকার হন। তিনি করোনা সংক্রান্ত বিষয় নিয়ে এলাকায় সচেতন বার্তা দিচ্ছিলেন, তখনই গিলার ছাট রায়দিঘি থানার বাসিন্দা সুভাষ হালদার ও বিবেকানন্দ নামে দুই যুবক অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং তার সঙ্গে গায়ে হাত দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই আশা কর্মী।
এই নিয়ে সকল আশা কর্মী মথুরাপুর দু নম্বর ব্লকের রায়দিঘি গ্রামীণ হাসপাতালে প্রনাবেশ হালদারের কাছে দ্বারস্থ হন। এই ঘটনায় রায়দিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও মথরাপুর টু ভিডিও ঘটনাস্থলে পৌঁছায় এবং সিদ্ধান্ত নেওয়া হয়, ওই দুটি ছেলেকে অবিলম্বে গ্রেফতার করা হবে। এছাড়াও আশা কর্মীরা বলেন, যে দিনরাত মানুষের পাশে থেকেও পাবলিকের হেনস্তার মুখে পড়তে হচ্ছে, এটাই কি তাদের সঠিক প্রাপ্তি?



















