নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৪ নভেম্বর, প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা মান্নান হোসেনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর দিনে কান্দি মহকুমা হাসপাতালে সাড়ে চারশ রোগীকে ফল বিতরণ করল তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন।
মহকুমা যুব সংগঠনের পর্যবেক্ষক মাহে আলমের নেতৃত্বে এই মহতি অনুষ্টানে উপস্থিত হয়েছিলেন যুব ও মূল সংগঠনের নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা। রাজ্যের শাসক দলের জেলা সভাপতি থাকা কালীন ২০১৭ সালের ১৪ নভেম্বর মৃত্যে হয় মান্নান হোসেনের। ফলে মহান সেই নেতার মৃত্যুর দিনে হাসপাতালে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো সহ ফল বিতরণকে সাধুবাদ জানিয়েছেন রোগী সহ তাদের আত্মীয়রা।



















