মার্কিন মুলুকে পা রাখলেন মোদীজী

মার্কিন মুলুকে পা রাখলেন মোদীজী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্কঃ শনিবার হাউস্টনে উড়ে গেলেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীজী এর আগে বহুবার বিদেশ সফরে গেছেন। তবে দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রীত্বের পদ লাভের পর মার্কিন মুলুকে তিনি পা রাখলেন এই প্রথমবার। মার্কিন মুলুকে পা দিতে না দিতেই ফুলের তোড়া দিয়ে সাদরে অভ্যর্থনা জানিয়েছিলেন মার্কিন বানিজ্য ও আন্তর্জাতিক বিষয়ক শীর্ষ আধিকারিক ক্রিস্টোফার ওসলানস, ভারতের মার্কিন দূত কেনেথ জাস্টা্র, ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধণ শৃঙ্গলা। মূলত রাষ্ট্রপুঞ্জের একটি বৈঠক সারতেই তিনি এসেছেন অ্যামেরিকায়, তারই ফাঁকে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন মোদীজী। সূত্রের খবরে জানা গেছে, প্রায় পঞ্চাশ হাজার অনাবাসী ভারতীয় অনুষ্ঠানের দিন একত্রিত হবেন। তাঁদের সামনে ভারতের প্রধানমন্ত্রী মোদীজী বক্তৃতাও দেবেন। দ্বিতীয় পর্যায়ে ক্ষমতায় এসে মার্কিন মুলুকে বক্তৃতার আসরে আবার তিনি যোগ দেবেন, আর সে কারণেই অনাবাসী ভারতীয়দের মনে উত্তেজনার স্রোত বেশ তুঙ্গে। নেটিজেনদের উত্তেজনার পারদ মাত্রা ছাড়িয়েছে। আরোও জানা গেছে, বক্তৃতা শেষে হাউস্টন থেকেই মোদি রাষ্ট্রপুঞ্জের এক অনুষ্ঠানে যোগ দিতে যাবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top